শুক্রবার ২৬ জুন ২০২৬, আষাঢ় ১৩ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

প্রযুক্তি

ল্যাবেই তৈরি হচ্ছে হীরা, নাগালের মধ্যে হতে পারে দাম

 প্রকাশিত: ১০:০৩, ১১ মে ২০২১

ল্যাবেই  তৈরি হচ্ছে হীরা, নাগালের মধ্যে হতে পারে দাম

হীরা খুবই মূল্যবান। তবে ল্যাবরেটরিতেই হীরা তৈরি সম্ভব হচ্ছে বলে কয়েক দশকের মধ্যে এর দামও নাগালের মধ্যে চলে আসতে পারে।

ভূপৃষ্ঠ থেকে দেড় শ কিলোমিটারেরও বেশি গভীরে হীরা পাওয়া যায়, যেখানে তাপমাত্রা ৮০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। হীরা খাতের বিশ্লেষক পাউল জিমনিসকি বলেছেন, বিজ্ঞানীরা ল্যাবে হীরা তৈরি করতে পারেন। গত শতকের পঞ্চাশ-ষাটের দশক থেকে হীরা তৈরির প্রযুক্তি বিদ্যমান। তবে অনেক দিন ধরে শুধু শিল্প খাতে ব্যবহারের জন্য ছোট দানার মতো হীরা তৈরি করা যেত। চার-পাঁচ বছর আগে হীরা তৈরির প্রযুক্তিতে উন্নতি আসে। ফলে এখন জেম কোয়ালিটির হীরা তৈরি সম্ভব হচ্ছে।  
হীরা ব্যবসায়ী এএলটিআর ইনকরপোরেশনের প্রেসিডেন্ট আমিশ শাহ বলেছেন, ল্যাবে তৈরি হীরা খনির হীরার মতোই হয়ে থাকে। এই হীরার গুণ এত ভালো আর এত দ্রুত তৈরি করা সম্ভব হচ্ছে যে ভবিষ্যতে হয়তো আঙুলের চেয়ে হাতেই হীরা বেশি থাকবে।

 বর্তমানে হীরাকে আর বিরল পদার্থ মনে করা হয় না। তবে হীরার যে বিশেষ গুণ আছে, সেটা বিরল। হীরা শুধু কার্বন দিয়ে তৈরি, তবে এর পরমাণুগুলো একটি ক্রিস্টাল স্ট্রাকচারে শক্তভাবে লেগে থাকে। 

অনলাইন নিউজ পোর্টাল