শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

রাশিয়ার জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, ব্যাপক উত্তেজনা

 প্রকাশিত: ১৬:৫১, ২৫ নভেম্বর ২০২০

রাশিয়ার জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, ব্যাপক উত্তেজনা

জাপান সাগরের রুশ জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বিনা অনুমতিতে প্রবেশ করে। পরে সেটিকে হুমকি দিয়ে বিতাড়িত করা হয়েছে বলে জানায়  রাশিয়া।

ইউএসএস জন এস ম্যাককেইন নামে একটি মার্কিন ডেস্ট্রয়ার মঙ্গলবার রুশ জলসীমার প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করে বলে দাবি রাশিয়ার। এসময় রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ মার্কিন জাহাজটিকে তাড়া করে এবং আঘাত করার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

রাশিয়ার বিবৃতি অনুসারে, সতর্কবার্তা দেয়ার পর মার্কিন যুদ্ধজাহাজটি গতিপথ পরিবর্তন করে চলে যায়। তবে রাশিয়ার এই দাবি নাকচ করে মার্কিন বাহিনীর সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট জোসেফ কেইলি বলেছেন, মিশনটির বিষয়ে রাশিয়ান ফেডারেশনের দাবি মিথ্যা। ইউএসএস জন এস ম্যাককেইন কোনও দেশের জলসীমা থেকে বিতাড়িত হয়নি। কারণ, যুক্তরাষ্ট্র কখনোই কাউকে উস্কানি দেবে না বা সমুদ্রে মিথ্যা হয়রানির কথা স্বীকার করবে না।

অনলাইন নিউজ পোর্টাল