সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

ব্রেকিং

চীনের পথে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দেখছেন আর্জেন্টিনা কোচ

রাজনীতি

বরিশালে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ৩৫

 প্রকাশিত: ১১:৫৫, ৫ ডিসেম্বর ২০২০

বরিশালে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ৩৫

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ ৪৬ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ওই দুই পক্ষের সাথে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের ৭ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়।

গতকাল শুক্রবার রাত ১০টার পর থেকে ঘণ্টাব্যাপী এই সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে আচরণ বিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে তার সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অপরদিকে প্রতিপক্ষের আর্থিক দণ্ডে নৌকা মার্কার প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরীর সমর্থকরা উল্লাস প্রকাশ করে। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের সমর্থকরা। এ ঘটনা নিয়ে দুই পক্ষ রাত ৯ টার পর দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজারে মুখোমুখি অবস্থান নেয়।

এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষ পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অবস্থা বেগতিক দেখে পুলিশ ৪৬ রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় উভয় পক্ষ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। ত্রিপক্ষীয় সংঘর্ষে দুই প্রার্থীর অন্তত ২৭-২৮ জন সমর্থক এবং ইটের আঘাতে ৭ জন পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে তিন পুলিশ সদস্যকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল