শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

বংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ নিষিদ্ধ

 প্রকাশিত: ১১:৪২, ৩১ জুলাই ২০২০

বংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ নিষিদ্ধ

কুয়েত সরকার পাকিস্তান, ইরান, নেপাল, ভারত, শ্রীলংকা, ফিলিপাইন এবং বংলাদেশসহ সাত দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করেছে।
এর বাইরে অন্যান্য দেশের নাগরিকরা ১ আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হলে কুয়েতে ফিরতে বাধা নেই। তবে যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং পিসিআর সনদ বাধ্যতামূলক থাকতে হবে।

এর আগে বলা হয়েছে, যারা করোনাভাইরাস আসার আগে ছুটিতে গিয়েছিলেন। ভাইরাসের কারণে এবং বিমান চলাচল বন্ধ থাকার কারণে আসতে পারেনি। যাদের আকামার মেয়াদ শেষ কিন্তু তাদের কপিল এবং কোম্পানি তাদের আকামা অনলাইনের মাধ্যমে নবায়ন করছে না। এমন ১ হাজার প্রবাসীর আকামা বাতিল হচ্ছে প্রতিদিন।

এ ছাড়াও ছুটিতে থাকা ৬০ বছরের ওপরের প্রবাসীদের আকামা বাতিল। তবে যারা শিক্ষক, ডাক্তার ও প্রকৌশলী তাদের কোম্পানি বা কপিল চাইলে ভিজিট ভিসায় এসে আকামা পরিবর্তন করতে পারবে। কুয়েতি নাগরিক ১৪ লাখ এবং দেশটিতে বিভিন্ন দেশে বসবাসকারী অভিবাসীদের সংখ্যা ৩৪ লাখ।

অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে কুয়েতের মন্ত্রিপরিষদ নানা ধরনের প্রস্তাব ও উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে কুয়েতে বাংলাদেশি শ্রমবাজার ধরে রাখতে কূটনীতিক প্রচেষ্টা বাড়ানো প্রয়োজন।

যে সব প্রবাসী দেশে থাকা অবস্থায় তাদের আকামা নবায়নে ব্যর্থ হয়েছেন তারা নতুন ভিসা ব্যতিত কুয়েতে প্রবেশ করতে পারবেন না। কিন্তু যে সব প্রবাসীর আকামার মেয়াদ আছে তাদের ছুটির মেয়াদ ৬ মাসের পরির্বতে ১২ মাস করা হয়েছে। ফ্লাইট চলাচল শুরু হলে তারা কুয়েতে প্রবেশ করতে পারবেন।

অনলাইন নিউজ পোর্টাল