রোববার ২১ জুন ২০২৬, আষাঢ় ৭ ১৪৩৩

ব্রেকিং

আবার হরমুজ বন্ধের ঘোষণা ইরানের বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা অগাস্টে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের শর্ত ঘোষণা করল ইরান ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন মালয়েশিয়ার সঙ্গে চীন মিলিয়ে ছয় দিনের প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনজীরকে ফেরাতে দুবাইয়ে কাগজ গেছে তিন দিনের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়

রাজনীতি

ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস

 প্রকাশিত: ০৭:৫৫, ২১ জুন ২০২৬

ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস

 

নিজস্ব প্রতিবেদক—

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয় ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় শক্তিশালী ও দক্ষ গণমাধ্যম কাঠামো গড়ে তোলা অপরিহার্য।শনিবার (২০ জুন) রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক (এমএমএন) ওরিয়েন্টেশন কর্মশালা’র উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারাদেশ থেকে নির্বাচিত দায়িত্বশীলদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান যুগে জনমত গঠন, চিন্তা নির্মাণ ও রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো গণমাধ্যম। তাই ইসলামের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আধুনিক মিডিয়ার ভাষা, কৌশল ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আদর্শিক সংগ্রামের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গণমাধ্যমকে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারলে সংগঠনের বার্তা, চিন্তা ও কর্মসূচি মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এজন্য তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও পেশাদার মিডিয়া কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালার সমাপনী অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংগঠনের আদর্শ ও কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল মিডিয়া টিম গড়ে তোলা সময়ের দাবি।

দিনব্যাপী এ কর্মশালায় গণমাধ্যম বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন। এতে লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ এবং দৈনিক সময়ের আলো–এর মাল্টিমিডিয়া হেড সাইদ রহমানসহ অভিজ্ঞ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

তারা তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার, সংবাদ রচনা, ছবি ও ভিডিও কনটেন্ট নির্মাণ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা এবং জনসম্পৃক্ত যোগাযোগ কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।দিনব্যাপী এ আয়োজনে সংবাদ সংগ্রহ ও উপস্থাপন, মাল্টিমিডিয়া প্রোডাকশন এবং সাংগঠনিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।