বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

জাতীয়

ফরাসি পণ্যবয়কট ও দূতাবাস ঘেরাও আন্তর্জাতিক মিডিয়ায় প্রশংসিত

 প্রকাশিত: ২৩:২০, ২৭ অক্টোবর ২০২০

ফরাসি পণ্যবয়কট ও দূতাবাস ঘেরাও আন্তর্জাতিক মিডিয়ায় প্রশংসিত

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে বাংলাদেশের ইসলামি দল ও সংগঠনগুলোর  ফরাসি পণ্য বয়কট ও ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচী আন্তর্জাতিক মিডিয়ায় প্রশংসিত হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্বের অনেক গণমাধ্যমে ওঠে আসে বাংলাদেশের বিক্ষোভের খবর।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সিতে শিরোনাম করা হয়, ‘ফ্রান্স বয়কটের আন্দোলন বাংলাদেশে গতি পেয়েছে’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে, ‘হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে’। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২৪ শিরোনাম করেছে, ‘বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।’

আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশে  হাজার হাজার বিক্ষোভকারী ঢাকায় ফ্রান্সের দূতাবাসের দিকে যাত্রা শুরু করে। এ সময় সবাইকে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

আলজাজিরার খবরে বলা হয়, ঢাকায় আন্দোলনকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

ছবি: আল জাজিরা।

ফ্রান্স২৪ বলছে, পুলিশের ধারণা ৪০ হাজার লোক বিক্ষোভে অংশগ্রহণ করেছে। ঢাকায় ফ্রান্সের দূতাবাস অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাঁদের বাধা প্রদান করে। কোনো রকম সহিংসতা ছাড়াই পুলিশের বাধার মুখে তারা ঘেরাও কর্মসূচি মাঝপথে সমাপ্ত করতে বাধ্য হন।

অনলাইন নিউজ পোর্টাল