শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৪ ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

ব্রেকিং

যমুনা ছাড়ছেন ইউনূস, তারেক ওঠার আগে সংস্কারে যাবে ১ মাস পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল আরাকান আর্মিও ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত গণভোটের ফলাফল সংশোধন, প্রায় ১১ লাখ ভোট কমল খুলনায় দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা পর্দা উঠলো একুশে বইমেলার বরিশালে ৩ দাবিতে আদালত বর্জন আইনজীবীদের, ভোগান্তি বিচারপ্রার্থীদের রিটার্ন জমার সময় আরো একমাস বাড়ল হাদি হত্যা: ১১ মার্চের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবতাবিরোধী মামলা: বাগেরহাটের আকরাম খালাস ঢাকায় স্কুলছাত্রী হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার

আন্তর্জাতিক

প্রবাসীদের জন্য ভার্চুয়াল ওয়ার্ক পারমিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত

 প্রকাশিত: ১৫:১২, ২৯ এপ্রিল ২০২১

প্রবাসীদের জন্য ভার্চুয়াল ওয়ার্ক পারমিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত


প্রবাসীদের জন্য ভার্চুয়াল ওয়ার্ক পারমিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার। মালদ্বীপের অর্থনীতি মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের প্রবিধান কার্যকর করার পর আগের জারি করা শারীরিক কার্ডের পরিবর্তে ভার্চুয়াল কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়।

ভার্চুয়াল কার্ড ইস্যু করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর মাধ্যমে প্রচুর সুযোগ-সুবিধা তৈরি হবে এবং ব্যয়ও হ্রাস পাবে। প্রবাসীরা যেন সহজেই কার্ড সংগ্রহ করতে পারে ও শারীরিক কার্ডের পাশাপাশি তা ব্যবহার করতে পারে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

প্রবাসীরা ওয়ার্ক পারমিট আবেদন প্রক্রিয়া শেষে শারীরিক কার্ডের জন্য [email protected] ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে। এরপর তিন দিনের মধ্যে শারীরিক কার্ড গ্রহণ করা যাবে এবং ভার্চুয়াল কার্ড আবেদনের ৪৮ ঘন্টার মধ্যে এক্সপ্যাট অনলাইন সিস্টেমের মাধ্যমে সংগ্রহ করা যাবে। উভয় কার্ডে কিউআর কোড স্ক্যান করে কার্ডের বৈধতা ও মেয়াদ সহজেই চেক করা যাবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

 

অনলাইন নিউজ পোর্টাল