বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

মেক্সিকোতে পৃথক অপরাধী চক্রের গোলাগুলিতে নিহত হয়েছে ১৮ জন

 প্রকাশিত: ১৮:৪৬, ২৬ জুন ২০২১

মেক্সিকোতে পৃথক অপরাধী চক্রের গোলাগুলিতে নিহত হয়েছে ১৮ জন

মেক্সিকোতে পৃথক অপরাধী চক্রের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে অন্তত ১৮ জন। শুক্রবার দেশটির উত্তরের জাকাটেকাস প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক মুখপাত্র। মাদক চোরাকারবারিদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ সহিংসতা বলে ধারণা করা হচ্ছে। 

জাকাটেকাস প্রদেশের সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রদেশের ভালপ্রেইসো পৌর এলাকার সান জুয়ান ক্যাপিস্ট্রানো কমিউনিটিতে বিরোধী দুই মাদক কারবারি গ্যাংয়ের মধ্যে ওই সশস্ত্র লড়াইয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ঘটনাস্থল থেকে তিনটি বাহন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আগুনে একটি বাহন ভষ্মীভূত হয়ে গেছে। এছাড়াও সেখান থেকে অনেকগুলো সুরক্ষা বর্ম পাওয়া গেছে।

ভালপ্রেইসো এলাকাটির সঙ্গে মেক্সিকোর জ্যালিসকো প্রদেশের সীমানা সংযোগ রয়েছে। প্রদেশটিতে শক্তিশালী একটি মাদক কারবারি গোষ্ঠী রয়েছে। কর্তৃপক্ষ বলছে, মাদক চোরাচালানের পথগুলোর নিয়ন্ত্রণ নিতে গ্যাংটি সহিংস অভিযান চালিয়ে আসছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত বুধবার থেকে সেখানে এই গোলাগুলি ও বন্দুকযুদ্ধ শুরু হয়। সেই লড়াই সংঘাত অব্যাহত আছে। গত বুধবার জাকাটেকাস প্রদেশের একটি সেতু থেকে ঝুলন্ত অবস্থায় দুজন পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার হয়। 

অনলাইন নিউজ পোর্টাল