শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

পাহাড়তলীতে সাগরিকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

 প্রকাশিত: ১১:৩৯, ৫ ডিসেম্বর ২০২০

পাহাড়তলীতে সাগরিকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নগরের পাহাড়তলী স্টেশনের কাছাকাছি চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ৮টি চাকা লাইচ্যুত হয়েছে। তবে এতে কোন  হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে চাঁদপুর উদ্দেশে যাচ্ছিলো। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ করা হয়। ১০টার দিকে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে। এখন সিঙ্গেল লাইনে ওয়ার্কিং চলছে।  

রেলওয়ে সূত্র জানায়, পাহাড়তলী স্টেশনটি গ্রেড-৩ স্টেশন। এসব স্টেশনে কাজ করতে হলে দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু এখানে যাকে স্টেশন নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সহকারী স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম। যার চাকরির বয়স এখনও দুই বছর হয়নি। তারই ভুলের কারণে সাগরিকা ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে।

অনলাইন নিউজ পোর্টাল