রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ ইসরায়েলিদের

 প্রকাশিত: ০০:৪৫, ১১ জানুয়ারি ২০২১

নেতানিয়াহুর পদত্যাগের  দাবিতে আবারও বিক্ষোভ ইসরায়েলিদের

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন দেশটির হাজারো জনতা। দুর্নীতি ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে লকডাউনের মধ্যেই বিক্ষোভ করছেন তারা। 

রোববার হাতে প্ল্যাকার্ড নিয়ে জনতা বিক্ষোভে নামেন। এগুলোতে লেখা ছিল, ‘যাও’, ‘বিবি (নেতানিয়াহুর ডাকনাম), আমাদের জনগণকে যেতে দাও।’

নেতানিয়াহুর বাসভবনের কাছাকাছি জেরুসালেম স্কয়ারে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। ইসরায়েলে বর্তমানে তৃতীয় জাতীয় লকডাউন চলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মাধ্যমে লকডাউন সেখানে আরও কঠোর করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। তবে জনগণের মাঝে ভ্যাকসিন প্রয়োগে এ মুহূর্তে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে দখলদার দেশটি।

নেতানিয়াহুর বিচার কার্যক্রম এ সপ্তাহে আবার চালু হওয়ার কথা ছিল। তবে লকডাউনের কারণে তা আবার পিছিয়ে দেয়া হয়।

৭১ বছরের নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে তদন্ত চলছে। তবে এসব অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন। শত্রুতাপূর্ণ গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারিক কর্মকর্তাদের ‘উইচ হান্ট’ এর শিকার বলে নিজেকে দাবি করেছেন তিনি। জেরুসালেম জেলা আদালতে গত বছরের ২৪ মে থেকে তার বিচার কার্যক্রম শুরু হয়।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতি সপ্তাহেই বিক্ষোভ হচ্ছে।

সূত্রঃ  আল জাজিরা।

অনলাইন নিউজ পোর্টাল