শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক

নিরপরাধ আফগান নাগরিকদের নৃশংষভাবে হত্যা করেছে অস্ট্রেলীয় সেনারা

 প্রকাশিত: ১৫:০৫, ১৯ নভেম্বর ২০২০

নিরপরাধ আফগান নাগরিকদের নৃশংষভাবে হত্যা করেছে অস্ট্রেলীয় সেনারা

দীর্ঘদিন পর সত্য সামনে এলো। নিরপরাধ আফগান নাগরিকদের নৃশংষভাবে হত্যা করেছে অস্ট্রেলীয় সেনারা। অস্ট্রেলিয়ার এলিট আর্মির আফগান ফাইলে রয়েছে হত্যার তথ্য।

যুদ্ধে নয়, ঠান্ডা মাথায় সাধারণ আফগান এবং যুদ্ধবন্দিদের হত্যা করেছিল অস্ট্রেলিয়ার এলিট আর্মি। সম্প্রতি সে কথা স্বীকার করে নিয়েছে অস্ট্রেলিয়ার সামরিক কর্তৃপক্ষ।

সেনা বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার জন্য তারা অত্যন্ত দুঃখিত। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীরা শাস্তি পাবেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দীর্ঘ চার বছরের তদন্ত শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করে অস্ট্রেলিয়ার সামরিক কর্তৃপক্ষ । সেখানে আফগানিস্তানে ৩৯ জন নিরপরাধ মানুষকে হত্যার জন্য বাহিনীটির সদস্যদের দায়ী করা হয়।

২০০১ সালে দক্ষিণ এশিয়ার দেশটিতে শুরু হওয়া ইঙ্গ-মার্কিন অভিযানে অস্ট্রেলিয়ার সেনা সদস্যরা শিশুসহ নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ পায়। মূলত এর জেরে ২০১৬ সালে একটি তদন্ত কমিটি গঠন করে অস্ট্রেলিয়া। যদিও শুরুর দিকে দেশটির সরকার বিষয়টি চাপা দেয়ার চেষ্টা করেছিল।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেল জানান, অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনী আফগানিস্তানে নিরস্ত্র বন্দি, কৃষক বা বেসামরিক নাগরিকদের হত্যা করেছিল বলে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২৩টি ঘটনায় ওই ৩৯ আফগান নাগরিককে হত্যা করেছিল অস্ট্রেলিয়ার সামরিক সদস্যরা। এর জন্য দেশটির স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের ২৫ জন সদস্য দায়ী। এ ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে।

অনলাইন নিউজ পোর্টাল