শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনে দুর্বৃত্তের হামলা

 প্রকাশিত: ১৬:০৪, ১৩ জানুয়ারি ২০২১

নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনে দুর্বৃত্তের হামলা

নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। হামলার সময় কুড়ালের আঘাতে পার্লামেন্টের দরজা ভেঙ্গে যায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দরজা ভাঙলেও ভিতরে ঢোকার চেষ্টা করেননি ওই ব্যক্তি। ঘটনার ১০ মিনিটের মধ্যেই আটক করা হয় তাকে। গ্রীষ্মকালীন ছুটি থাকায় পার্লামেন্ট ভবনে খুব বেশি লোক উপস্থিত ছিলেন না ওই সময়।

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো জানা যায়নি কিছু। বুধবার আদালতে তোলা হবে ৩১ বছর বয়সী হামলাকারীকে। অপরাধ প্রমাণিত হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে তার।

এ ঘটনার পর জোরদার করা হয়েছে পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা। এ ধরনের হামলার ঘটনা নিউজিল্যান্ডে বিরল। নিরাপত্তার কড়াকড়ি ছাড়াই স্বাভাবিক চলাফেরা করেন দেশটির আইনপ্রণেতারা।

অনলাইন নিউজ পোর্টাল