মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১২ ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদ: প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মঈদুল হাসান, মোহন রায়হানসহ ৯ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯ নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস `বিস্ফোরণে` দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক` মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত

ফিচার

নভেম্বর থেকে যেসব স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ

 প্রকাশিত: ১৭:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২১

নভেম্বর থেকে যেসব স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীরা যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপকেই বেশি ভরসা করেন। এর মধ্যে অনেকেই বিপদে পড়তে পারেন। আগামী নভেম্বর থেকে প্রায় ৪৩টি স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি সেসব স্মার্টফোনের মডেলগুলোর তালিকা প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।

বলা হয়েছে, প্রাথমিকভাবে অ্যানড্রয়েড ডিভাইসগুলো ক্ষেত্রে ভার্সন ৪.০.৩ বা তার নিচের মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। একইসঙ্গে, আইফোনের ক্ষেত্রে আইওএস ৯ বা তার চেয়ে পুরাতন মডেলগুলোতেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।

এই তালিকার মধ্যে পড়ছে এমন কিছু জনপ্রিয় ফোন। স্যামসাং, হুয়াওয়ে, অ্যাপল, সনিসহ বেশ কয়েকটি নামী কোম্পানীর স্মার্টফোনে নভেম্বর থেকেই ব্যবহার করা সম্ভব হবে না।

যেসব স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

স্যামসং গ্যালাক্সি ট্রেন্ড লাইট, গ্যালাক্সি এসথ্রি মিনি, গ্যালাক্সি ট্রেন্ড টু, গ্যালাক্সি এক্সকভার টু, গ্যালাক্সি কোর ও গ্যালাক্সি এইস টু। এলজি লুসিড টু, এলজি অপটিমাস এফ সেভেন, অপটিমাস এফ ফাইভ, অপটিমাস এলথ্রি টু ডুয়েল, অপটিমাস এল সেভেন, অপটিমাস এল সেভেন টু ডুয়েল, অপটিমাস এফ৬, অপটিমাস অপটিমাস এল৪ ডুয়েল, অপটিমাস এফথ্রি। জেডটিই গ্র্যান্ড এস ফ্লেক্স, জেডটিই ভি৯৫৬, গ্র্যান্ড এক্স কোয়াড ভি৯৮৭ ও গ্র্যান্ড মেমো।

সনি এক্সপিরেয়া মিরো, সনি এক্সপিরেয়া নিও এল, এক্সপিরেয়া আরক এস। এইছটিসি ডিসায়ার ৫০০, লেনোভো এ৮২০। হুয়েওয়ে অ্যাসেন্ড মেট, অ্যাসেন্ড ডি অয়। এলকাটেল ওয়ান টাচ ইভো ৭ অ্যাপল আইফোন এসই, ৬এস এবং ৬এস প্লাসে হোয়াটসঅ্যাপ কাজ করবে না বলে জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল