শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, ২২৬ জন

 প্রকাশিত: ১৭:৫২, ১৫ জুলাই ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, ২২৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ১৭ হাজার ৫২ জনে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে। সে হিসেবে আজ শনাক্ত কমলেও মৃত্যু সংখ্যা বেড়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

অনলাইন নিউজ পোর্টাল