শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৫ ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

ব্রেকিং

যমুনা ছাড়ছেন ইউনূস, তারেক ওঠার আগে সংস্কারে যাবে ১ মাস পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল আরাকান আর্মিও ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত গণভোটের ফলাফল সংশোধন, প্রায় ১১ লাখ ভোট কমল খুলনায় দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা পর্দা উঠলো একুশে বইমেলার বরিশালে ৩ দাবিতে আদালত বর্জন আইনজীবীদের, ভোগান্তি বিচারপ্রার্থীদের রিটার্ন জমার সময় আরো একমাস বাড়ল হাদি হত্যা: ১১ মার্চের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবতাবিরোধী মামলা: বাগেরহাটের আকরাম খালাস ঢাকায় স্কুলছাত্রী হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার

ইসলাম

প্রচলিত কয়েকটি জাল হাদিস

 প্রকাশিত: ০০:০৯, ২৪ জুন ২০২১

প্রচলিত কয়েকটি জাল হাদিস

১) "স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত"।
এই হাদিসটি জাল এবং বানোয়াট হাদিস।
২) "শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালি
উত্তম"। এটি জাল এবং বানোয়াট হাদিস।
৩) "খাদ্য গ্রহণের সময় কথা বলা নিষেধ" ।
এটি একটি জাল/বানোয়াট হাদিস৷ শুধু তাই নয়
এটি সহীহ হাদিসের বিপরীত কেননা বিভিন্ন সহীহ
হাদিসে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সাঃ) ও
সাহাবীগণ খাদ্য গ্রহণের সময় বিভিন্ন ধরনের
কথাবার্তা বলতেন ও গল্প করতেন।
৪) "তুমি যখন খাদ্য গ্রহণ করবে তখন লবণ দিয়ে শুরু
করবে এবং লবণ দিয়ে শেষ করবে কারণ লবণ ৭০
প্রকারের রোগের প্রতিষেধক"।
মুহাদ্দিসগণ একমত যে এই কথাটি মিথ্যা ও বানোয়াট।
৫) "যে ব্যক্তি তার চক্ষুদ্বয়কে ভালোবাসে সে যেন
আসরের পর না লেখে" । কথাটি হাদিস নয়৷ এর
কোনো ভিত্তি নেই বরং মিথ্যা বানোয়াট।
৬) "তিন ব্যক্তির পানাহারের হিসাব গ্রহন করা হবেনা,
ইফতার-কারী,সাহরির খাদ্যগ্রহণকারী ও মেহমানসহ
খাদ্য গ্রহণকারী।" এটি মিথ্যা এবং বানোয়াট হাদিস।
৭) লাশ বহনের সময় সশব্দে কালিমা, দোয়া বা
কোরআন পাঠ করা।
এটি একটি বানোয়াট, ভিত্তিহীন ও সুন্নাত বিরোধী
কর্ম। লাশ বহনের সময় পরিপূর্ণ নীরবতাই সুন্নাত।
প্রসিদ্ধ ফকীহ আল্লামা কাসানী বলেন,লাশ বহনের সময় সশব্দে জিকর করা মাকরুহ।
কাইস ইবনু উবাইদা বলেন, রসুলুল্লাহ স. তিন সময়ে শব্দ করতে অপছন্দ করতেনঃ যুদ্ধ, জানাযা এবং যিকর।
৮) আল্লাহ বলেন, "আপনি না হলে আমি আসমান-
জমিন বা মহাবিশ্ব সৃষ্টি করতাম না" । এটি একটি
মিথ্যা এবং বানোয়াট হাদিস।
আরো কিছু জাল কিংবা বানোয়াট কথাঃ
১. শূকর বা শুয়র বললে ৪০ দিন মুখ নাপাক থাকে
২. পুরুষেরা জুমুআা/শুক্রবারের নামাজ পড়ে না এলে
মহিলারা নামায পড়বে না
তথ্যসূত্রঃ
বইঃ- হাদিসের নামে জালিয়াতি
আস সুন্নাহ পাবলিকেশন
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি)
পিএইচডি (রিয়াদ) এম.এ (রিয়াদ)

অনলাইন নিউজ পোর্টাল