বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮% কেমন ভোট হচ্ছে, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস ভোট দিলেন প্রধান উপদেষ্টা জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি বাড়ছে উপস্থিতি, ভোটারদের উচ্ছ্বাস পাড়া-মহল্লায় ভোট উৎসব, সুনসান ঢাকার সড়ক বডি ক্যামেরা ও মানুষহীন আকাযান থেকে সরাসরি ভোট দেখছে ইসি

জাতীয়

দুই হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

 প্রকাশিত: ২০:৩৬, ১৯ নভেম্বর ২০২০

দুই হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

ফরিদপুর পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জলিল শেখ (৪৮) দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

মো. জলিল শেখ শহরের লক্ষ্মীপুর মহল্লার ডেকোরেশন ব্যবসায়ী মৃত মো. আলাউদ্দিন শেখের ছেলে। তিনি আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, মানি লন্ডারিং মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার চাহিদা অনুযায়ী ওই মামলার আসামি হিসেবে জলিলকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, বৃহস্পতিবার বিকালে জলিলকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরে ঢাকার সিআইডি জলিল শেখকে ফরিদপুর জেল থেকে তাদের হেফাজতে নেবে বলে জানান তিনি।

 

অনলাইন নিউজ পোর্টাল