সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

স্বাস্থ্য

টিকা নেওয়ার আগে বা পরে ধূমপান করা যাবে না:বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 প্রকাশিত: ১০:৪০, ৪ মে ২০২১

টিকা নেওয়ার আগে বা পরে ধূমপান করা যাবে না:বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের  টিকা দেওয়ার আগে ও পরে যেন ধূমপান করা না হয় সে বিষয়ে সম্প্রতি বিশ্বের কয়েকজন চিকিৎসক উপদেশ দিয়েছেন। এতে করে যারা নিয়মিত ধূমপান করেন করোনার প্রতিষেধক কাজে দেবে কি-না এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

 স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বারবার সতর্ক করা হয়েছে, যারা ধূমপান করেন, তাদের ক্ষেত্রে করোনা ভয়াবহ হতে পারে। তাই যারা ধূমপান করেন, তাদের আগে করোনা টিকা দেওয়ার প্রতিও জোর দেওয়া হয়েছে।
 প্রতিদিন  ধূমপান করলে ফুসফুস অনেকটাই দুর্বল হয়ে যায়। করোনা হলে যেহেতু শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যা দেখা দেওয়ার বেশি সম্ভবনা রয়েছে, তাই যাদের আগে থেকেই ফুসফুসের সমস্যা তাদের সমস্যা বেশি হতে পারে। এ কারণেই দ্রুত টিকা নেওয়ার উপদেশ দেওয়া হয়।

ধূমপান প্রতিষেধকের ক্ষমতা কতটা কম করে দিতে পারে, সেটা বুঝতে গেলে জানা প্রয়োজন প্রতিষেধক কী করে কাজ করে। মৃত ভাইরাস থেকে তৈরি হয় প্রতিষেধক যা শরীরে গেলে রোগ প্রতিরোধক্ষমতার সঙ্গে লড়াই করা শুরু করে। যে ক্ষমতাটা তৈরি হয়ে থাকল, সেটাই পরবর্তীকালে আসল ভাইরাস শরীরে প্রবেশ করলে আরো দ্রুত কাজ শুরু করে দিতে পারে। তাই রোগে আক্রান্ত হলেও তার প্রভাব অনেকটাই কম হবে টিকা দেওয়া হলে।

যারা নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান, বেশি করে পানি পান করেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান তাদের রোগ প্রতিরোধক্ষমতা বেশি। কিন্তু যারা ধূমপান বা মদ্যপান করেন, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার গতি অন্যদের তুলনায় কম হতে পারে। তাই সতর্ক থাকার জন্য বহু চিকিৎসক পরামর্শ দিচ্ছেন, টিকা নেওয়ার কয়েকদিন আগে এবং পরে ধূমপান না করতে।

অনলাইন নিউজ পোর্টাল