শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

রাজনীতি

জেলা জামায়াতের সেক্রেটারিসহ নাটোরে ১৫ নেতাকর্মী আটক

 প্রকাশিত: ২১:১৩, ১৫ নভেম্বর ২০২০

জেলা জামায়াতের সেক্রেটারিসহ নাটোরে ১৫ নেতাকর্মী আটক

নাটোরের বড়াইগ্রামে সাংগঠনিক বৈঠক করার সময় জামায়াতের জেলা সেক্রেটারিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকাল চারটায় উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের রাজাপুর জামে মসজিদ  থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেুকর রহমান, সাবেক জেলা সেক্রেটারি ও নাটোর-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হোসাইন ও সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বায়তুল মাল সম্পাদক আতিকুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর রাজাপুর গ্রামের মাওলানা হাশেম আলী মীর ও চড়–ইকোল গ্রামের আব্বাস আলী মাষ্টার, জামায়াত নেতা উপজেলার দাসগ্রাম এলাকার মাওলানা হাবিবুর রহমান, ধানাইদহ গ্রামের মাওলানা সোলায়মান হোসেন, বনপাড়া পৌরসভার মালিপাড়া গ্রামের কোরবান আলী ও জুয়েল রানা, জামায়াত কর্মী বাজিতপুর গ্রামের হাসানুল বান্না, ইকড়ি গ্রামের আমজাদ হোসেন ও জয়নাল আবেদীন মাষ্টার এবং বড়দেহা গ্রামের নবীর উদ্দিন মাষ্টার। 

এ ব্যাপারে জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম জানান, কোনো মামলা না থাকা সত্ত্বেও মসজিদে বসে সাংগঠনিক বৈঠক করার সময় তাদের পুলিশ আটক করেছে। আমি পুলিশের এ ধরণের কর্মকাণ্ডের নিন্দা জানাই। 
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। 

অনলাইন নিউজ পোর্টাল