শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

শিক্ষা

ছেলেদের বিদ্যালয়ে ভর্তির তালিকায় মেয়ে!

 প্রকাশিত: ০৭:৩০, ১৩ জানুয়ারি ২০২১

ছেলেদের বিদ্যালয়ে ভর্তির তালিকায় মেয়ে!

দেশের অন্যান্য সরকারি স্কুলগুলোর মতো ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টিতে শুধু ছেলেদেরই লেখাপড়া করার সুযোগ রয়েছে।

তবে এবার ঘটল ব্যতিক্রমী ঘটনা। ছেলেদের বিদ্যালয়টিতে ভর্তির জন্য মনোনীত হয়েছে এক মেয়ে শিক্ষার্থী!

লটারিতে নাম উঠা বর্ষা আক্তার (BORSHA AKTER) প্র্রথম শ্রেণিতে মর্নিং শিফটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত নয়, বর্ষা আক্তার ছেলে নাকি মেয়ে। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে সমালোচনায় মেতেছেন স্থানীয়রা।

জানা গেছে, সোমবার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চলতি বছর প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। মেয়ে হয়েও ছেলেদের ওই তালিকার ২৩ নম্বরে স্থান পেয়েছে বর্ষা আক্তারের নাম। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর নাম একাধিকবার উঠেছে তালিকায়। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

এ ব্যাপারে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন বলেন, বর্ষা আক্তারের নামটি আমাদেরও চোখে পড়েছে। আমরা ভর্তি কার্যক্রম শুরুর পর জন্ম সনদ দেখে বলতে পারব এটি মেয়ে নাকি ছেলে। আগামী বৃহস্পতিবার আমাদের ভর্তি কমিটির মিটিং। তবে আমাদের ধারণা, যেহেতেু এক শিক্ষার্থী আবেদনে পাঁচটি স্কুল নির্বাচন করতে পারে- হয়তো কোনো মেয়ে শিক্ষার্থী ভুল করে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ও নির্বাচন করেছে।

অনলাইন নিউজ পোর্টাল