বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

আন্তর্জাতিক

বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন চায় রাশিয়া-পাকিস্তান-ইরান

 প্রকাশিত: ০৮:২০, ২৩ জুন ২০২১

বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন চায় রাশিয়া-পাকিস্তান-ইরান

চীনের নাটকীয় উত্থান এমন এক সময়ে ঘটে যখন আমেরিকার ইরাক আক্রমণ এবং আফগানিস্তানে সামরিক উপস্থিতি এ অঞ্চলে মার্কিন কর্তৃত্ব এবং ব্যাপক আন্তর্জাতিকতাবাদ প্রকল্পকে অবনমিত করে তার একচেটিয়া আধিপত্যের আকাক্সক্ষা ক্ষুণ্ন করেছিল। দীর্ঘমেয়াদে এর ফলে আঞ্চলিক রাষ্ট্রগুলো দেশটির কাছ থেকে দূরে সরে গিয়েছে এবং এখন তারা শান্তি আলোচনা ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রে ওয়াশিংটনকে পুরোপুরি পাশকাটানোর ক্রমবর্ধমান চেষ্টায় লিপ্ত।

এই পরিস্থিতি পশ্চিমে দৃষ্টি নিবদ্ধ করতে চীনের জন্য সহায়ক হয়েছে, যদিও চীনকে ঠেকাতে করতে মার্কিন চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে, মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চল থেকে একে একে মার্কিন সেনা প্রত্যাহার চীনের কাছে একটি আকর্ষণীয় সুযোগ হিসাবে উপস্থিত হয়েছে। এটি একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা দাড় করাচ্ছে, যেখানে এশিয়াতে পশ্চিমা সামরিক উপস্থিতি হ্রাস পেয়েছে এবং চীন কৌশলে তার সীমানা থেকে পশ্চিমাদের সরিয়ে দেয়ার সুযোগ পাচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল