রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

করোনামুক্ত হওয়ার ৪ মাস শেষ হতে না হতে আবারও হাসপাতালে এক-তৃতীয়াংশ

 প্রকাশিত: ১০:০৫, ২ এপ্রিল ২০২১

করোনামুক্ত হওয়ার ৪ মাস শেষ হতে না হতে আবারও হাসপাতালে এক-তৃতীয়াংশ

করোনা আক্রান্ত  হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের এক-তৃতীয়াংশকেই ৪ মাসের মধ্যে আবারো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এই সময়ের মধ্যে প্রতি ৮ জনের ১ জন প্রাণ হারাচ্ছেন। এক গবেষণা শেষে এমনটাই জানিয়েছেন বৃটিশ চিকিৎসকরা। এই গবেষণায় যুক্ত ছিল বৃটেনের জাতীয় পরিসংখ্যান কর্তৃপক্ষ ও লেস্টার বিশ্ববিদ্যালয়।  

এতে প্রায় ৪৮ হাজার করোনা আক্রান্তের তথ্য পাওয়া গেসে । এই ব্যক্তিরা করোনা থেকে মুক্ত হওয়ার পর হাসপাতাল ছেড়েছিলেন। তবে তাদের মধ্যে তিন জনের একজনকেই ৪ মাসের মধ্যেই আবারো হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
করোনামুক্ত হওয়ার পরেও দীর্ঘমেয়াদি প্রভাব থেকে যায় শরীরে। বিষয়টি নিয়ে গবেষণা চালান ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা। করোনা আক্রান্ত হওয়ার পর শরীরের বিভিন্ন অংশে স্থায়ী ক্ষতি হয়, এর প্রমাণ পেতে এই গবেষণাটি চালানো হয়। যদিও করোনা মূলত ফুসফুসের রোগ হিসেবে পরিচিত। কিন্তু এই ভাইরাস শরীরের অন্যান্য অংশেও আক্রমণ করতে পারে এবং ক্ষতিসাধন করতে পারে। এরমধ্যে রয়েছে, লিভার ও কিডনি।

অনলাইন নিউজ পোর্টাল