সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: জাতির উদ্দেশে তারেক রহমান পরিবর্তনের ‘মহা সুযোগ’, আসুন কাজে লাগাই: ভোটের ভাষণে জামায়াত আমির ভোটকেন্দ্রে নেওয়া যাবে মোবাইল ফোন, নিষেধাজ্ঞা তুলছে ইসি পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার সাংবাদিক-পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

বিনোদন

কক্সবাজার মেরিন ড্রাইভে চালু হচ্ছে দেশের প্রথম পর্যটন বাস

 প্রকাশিত: ১৬:৪৪, ২৮ এপ্রিল ২০২০

কক্সবাজার মেরিন ড্রাইভে চালু হচ্ছে দেশের প্রথম পর্যটন বাস

পর্যটন বাসের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরের কোনো ছবি। পর্যটন বাসে চড়ার জন্য সেসব দেশে যেতে হবে না। কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে চালু হচ্ছে পর্যটন বাস।


বুধবার থেকে চালু হচ্ছে এ সার্ভিস। পর্যটন বাস ছাড়া হবে সকাল ৯টায় কলাতলী থেকে। মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত যাবে এটি। আবার একই রুটে ফিরে আসবে পর্যটন বাস।

 

জানা গেছে, পর্যটন বাস প্যাকেজ হিসেবে পরিচালিত হবে। জনপ্রতি দু’হাজার টাকার এ প্যাকেজে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স ও দর্শনীয় স্থানগুলো দেখানো অন্তর্ভূক্ত থাকবে। পর্যটন বাসে ওয়াইফাই, লাইব্রেরী, ওয়াশরুমও থাকছে।

 

পর্যটন বাসেযেতে যেতে দেখবেন- একপাশে সবুজ পাহাড়, ওপাশে নীল সমুদ্র। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র  সৈকত ছুঁয়ে এ মেরিন ড্রাইভ সড়ক এরই মধ্যে বিশ্বের দীর্ঘতম সড়ক খেতাব পেয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল