সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

এ বছর রমজানে ওমারহ পালন করতে ভ্যাকসিন দেয়া বাধ্যতামূলক নয়

 প্রকাশিত: ২২:১২, ১ এপ্রিল ২০২১

এ বছর রমজানে ওমারহ পালন করতে ভ্যাকসিন দেয়া বাধ্যতামূলক নয়

এ বছর রমজানে ওমারহ করার অনুমতি পেতে ভ্যাকসিন দেয়া বাধ্যতামূলক করা হয়নি। অথাৎ কোনো ব্যক্তি করোনার টিকা নিতে না পারলেও তিনি ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, রমজান শুরুর আগে আগামী ১২ এপ্রিল হজ ও ওমরাহ’র দায়িত্বে থাকা সব কর্মীকে ভ্যাকসিন প্রদান করা হবে। যেসব কর্মী ভ্যাকসিন নেবেন না তাদের অবশ্যই পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে এবং প্রতি সপ্তাহে একবার করে এই টেস্ট করতে হবে।

এদিকে, সৌদির পৌর, পল্লী এবং আবাসন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের সময় যেসব স্থানে জনসমাগম হতে পারে সেখানে সামাজিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিত করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল