শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

আর্মেনিয়ার ২টি রকেট লঞ্চপ্যাড ধ্বংস করেছে আজারবাইজান

 প্রকাশিত: ১৯:০৭, ১৫ অক্টোবর ২০২০

আর্মেনিয়ার ২টি রকেট লঞ্চপ্যাড ধ্বংস করেছে আজারবাইজান

আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ দুইটি রকেট লঞ্চপ্যাড ধ্বংস করেছে আজারবাইজান।

বুধবার আজারবাইজানের প্রশাসন এই দাবি করার পর অবশ্য আর্মেনিয়াও অস্বীকার করেনি। আজারবাইজানের হাতে দুটি রকেট লঞ্চপ্যাড ধ্বংসের বিষয়টি স্বীকার করে নিয়েছে আর্মেনিয়া।

অন্যদিকে আজারবাইজানের প্রধানমন্ত্রী দাবি করেছেন, আর্মেনিয়া তাদের তেলের লাইন ধ্বংসের চেষ্টা করছে।

বুধবার আজারবাইজান জানায়, আর্মেনিয়ার একটি রকেট লঞ্চপ্যাড এবং একটি ব্যালেস্টিক মিসাইল সিস্টেম ধ্বংস করা হয়েছে। তাদের দাবি, ওই দুইটি লঞ্চপ্যাড থেকে গত কয়েক দিন ধরে আজারবাইজানের সাধারণ মানুষের উপর গোলাবর্ষণ করা হচ্ছিল। আর্মেনিয়া আজারবাইজানের এই দাবি মেনে নিয়েছে।
 
তবে একই সঙ্গে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী দাবি করেছেন, তার দেশের সেনা কখনোই আজারবাইজানের সাধারণ মানুষকে লক্ষ্য করে ‘গোলাবর্ষণ করেনি’। কেবলমাত্র সেনা কাঠামোগুলোকেই ‘টার্গেট’ করা হয়েছে।

বাস্তব চিত্র অবশ্য ঠিক তেমন নয়। আজারবাইজানের একাধিক শহর আর্মেনিয়ার গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাঞ্জাসহ একাধিক শহর থেকে সাধারণ মানুষ পালিয়ে গিয়েছেন। বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল