সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বিমান হামলা, ১১ মাদ্রাসার শিশু শহীদ

 প্রকাশিত: ১৮:২৩, ২২ অক্টোবর ২০২০

আফগানিস্তানে মসজিদে বিমান হামলা, ১১  মাদ্রাসার শিশু শহীদ

আফগানিস্তানে একটি মাদরাসার মসজিদে বিমান হামলায় ১২ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। তন্মধ্যে ১১ জন মাদ্রাসাটির শিশু শিক্ষার্থী এবং বাকিজন তাদের নামাজের ইমাম।

আফগানের উত্তর প্রদেশ তাকারের রাজধানী তালুকান শহরের কাছেই হাজারা কুরলুক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

তবে আফগান সরকারের দাবি, ওই হামলা ১২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

প্রদেশটিতে তালেবান হামলায় ৩০ জনের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর এ বিমান হামলা চালানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত মসজিদে ওই বিমান হামলা হয়। সেসময় নামাজের ইমাম ও শিশুরা মসজিদটিতে ছিল। এ হামলায় আহত হয়েছে আরও ১৪ জন।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, হতাহতদের অধিকাংশই শিশু।

অনলাইন নিউজ পোর্টাল