বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮% কেমন ভোট হচ্ছে, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস ভোট দিলেন প্রধান উপদেষ্টা জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি বাড়ছে উপস্থিতি, ভোটারদের উচ্ছ্বাস পাড়া-মহল্লায় ভোট উৎসব, সুনসান ঢাকার সড়ক বডি ক্যামেরা ও মানুষহীন আকাযান থেকে সরাসরি ভোট দেখছে ইসি

এডিটর`স চয়েস

অক্সিজেন সংকটে রোগীকে অশ্বত্থ গাছতলায় বসার পরামর্শ!

 প্রকাশিত: ১০:৪৯, ১ মে ২০২১

অক্সিজেন সংকটে রোগীকে অশ্বত্থ গাছতলায় বসার পরামর্শ!

ভারতজুড়ে করোনা পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে। উত্তরপ্রদেশও এর ব্যতিক্রম নয়। রাজ্যটিতে ইতোমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। রোগী বৃদ্ধির কারণে হাসপাতালগুলোতে মিলছে না পর্যপ্ত সেবা। অক্সিজেনেরও ব্যাপক সংকট দেখা দিয়েছে।

এরইমধ্যে অক্সিজেনের ঘাটতি মেটাতে করোনা রোগীদের ‘অশ্বত্থ’ গাছের নিচে বসার পরামর্শ দিয়েছন এক পুলিশ কর্মকর্তা। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।    

করোনা আক্রান্তের জন্য অক্সিজেনের খোঁজে দৌড়ে বেড়াচ্ছেন রোগীর স্বজনরা। স্থানীয় প্রয়াগরাজের বিধয়কের অক্সিজেন প্ল্যান্টেও ভিড় জমিয়েছিলেন অনেকে। সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতোয়েন করা হয়েছে। এরইমধ্যে, বিধায়কের অক্সিজেন প্ল্যান্টে গিয়ে পুলিশের তাড়া খাবার কথাও জানিয়েছেন এক যুবক। 

সংবাদমাধ্যমকে তিনি বলেন, অক্সিজেন প্ল্যান্টে কথা বলার মতো কেউ ছিল না। অক্সিজেনের জন্য কথা বলতে ভেতরে যেতেই পুলিশ তাড়া করেছে। স্থানীয় সব হাসপাতাল ঘুরেও অক্সিজেন পাইনি। 

এদিকে একই অভিজ্ঞতা হয়েছে মায়ের জন্য অক্সিজেন আনতে যাওয়া আরেক যুবকের। বিজেপি বিধায়কের ওই প্ল্যান্টে গিয়ে অক্সিজেনের খোঁজ করেছিলেন তিনি। ঠিক তখনই তেড়ে আসা এক পুলিশ কর্মকর্তা তাকে বলেন, ‘মাকে অশ্বত্থ গাছের নীচে বসিয়ে রাখ। শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে।’

অনলাইন নিউজ পোর্টাল