সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল তফসিল ঘোষণা: বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন দাঁড়াল আড়াই লাখ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা

খেলা

১ উইকেট দূরে নাসুম

 প্রকাশিত: ১০:৪১, ২৯ নভেম্বর ২০২৫

১ উইকেট দূরে নাসুম

বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। আর মাত্র ১ উইকেট নিতে পারলেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ শিকার পূর্ণ হবে নাসুমের। 

৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়ে আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে নামবেন নাসুম। সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। 

নাসুমের আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান (১৫৫ উইকেট), সাকিব আল হাসান (১৪৯ উইকেট), তাসকিন আহমেদ (১০৬ উইকেট), রিশাদ হোসেন (৬৮ উইকেট), মাহেদি হাসান (৬৪ উইকেট), শরিফুল ইসলাম (৬১ উইকেট), মোহাম্মদ সাইফ উদ্দিন (৫০ উইকেট)।  

২০২১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাসুমের। এখন পর্যন্ত দেশের হয়ে ৪৮ ম্যাচে ১ হাজার ৯৪ রান দিয়ে ৪৯ উইকেট শিকার করেছেন তিনি।