রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

খেলা

চলে গেলেন গুণী ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল

 প্রকাশিত: ১৯:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২৪

চলে গেলেন গুণী ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল

ক্রীড়া সাংবাদিকতার উজ্জ্বল তারকা অঘোর মন্ডল মারা গেছেন। বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন তিনি।

 বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঘোর মন্ডল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান।  গুণী এই সাংবাদিক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বিএসজেএ শোক জানিয়েছে।

তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে রেখেছিলেন অঘোর মন্ডল। নব্বইয়ের দশকে ভোরের কাগজ থেকে তার সাংবাদিক জীবনের শুরু হয়। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদরোগের গুরুতর সমস্যায় ভুগছিলেন অঘোর মন্ডল। এই জটিলতার পাশাপাশি গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন। পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হওয়ায় আইসিইউ এবং লাইফ সাপোর্টে ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।