মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৭ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

খেলা

সেমিফাইনালে কে কার মুখোমুখি

 প্রকাশিত: ১৩:০৪, ১১ ডিসেম্বর ২০২২

সেমিফাইনালে কে কার মুখোমুখি

ফ্রান্স বনাম ইংল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো কাতার বিশ্বকাপ-২০২২ এর কোয়ার্টার ফাইনালের লড়াই। এরই মধ্যে নিশ্চিত হয়েছে শেষ চার দল। এরা হলো- আর্জেন্টিনা, মরক্কো, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া।

শুক্রবার রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নেইমারের ব্রাজিলকে কাঁদিয়ে সেমি নিশ্চিত করেছে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া। পরের ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শনিবার রাতে ইউরোপের শক্তিশালী পর্তুগালকে চোখের জলে ভাসিয়ে বিদায় করে প্রথমবারের মতো সেমি নিশ্চিত করেছে আফ্রিকার সিংহ খ্যাত মরক্কো। আর শেষ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিসে বিশ্বকাপ শেষ হয়েছে ইংলিশদের।

চলমান ২২তম ফিফা বিশ্বকাপের আর মাত্র দুই ধাপ বাকি। সেমিফাইনাল ও ফাইনাল। এরই মধ্যে নিশ্চিত হয়েছে রোড টু ফাইনালে কে কার মুখোমুখি হবে।

একনজরে দেখে নিন কাতার বিশ্বকাপ-২০২২ এর সেমিফাইনাল লাইনআপ-

১৪ ডিসেম্বর রাত ১টায় লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া।

১৫ ডিসেম্বর রাত ১টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মোবাকিলা করবে আফ্রিকার সিংহ খ্যাত মরক্কো।