শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৮ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

ইসলাম

মুরগী জবাইয়ে “আল্লাহু আকবার” ও দিক নির্ধারণ কি জরুরি?

 প্রকাশিত: ১০:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

মুরগী জবাইয়ে “আল্লাহু আকবার” ও দিক নির্ধারণ কি জরুরি?

প্রশ্ন. মুরগী জবাই করার সময় আল্লাহু আকবার বলা এবং উত্তর-দক্ষিণ দিকে দাঁড়ানো জরুরি কি নাএই শর্ত না মানলে মুরগী খাওয়া যাবে কি?

ত্তরপশু-পাখি যবাইয়ের সময় যবাইকারীর জন্য আল্লাহ তাআলার নাম বলা  জরুরি। হাদীস শরীফে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার কথা উল্লেখ আছে। যদি যবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম না বলে তাহলে উক্ত পশু খাওয়া জায়েয হবে না।

-সূরা আনআম : ১২১সহীহ বুখারী ২/৮২৭ইলাউস সুনান ১৭/৫৮রদ্দুল মুহতার ৬/৩০১ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৫ফাতহুল কাদীর ৮/৪০৯

আর জবাইয়ের সময় পশুর মাথা কিবলামুখী করে বাম কাতে শোয়ানো মুস্তাহাবজরুরি নয়। অবশ্য ডান কাতে শোয়ালেও জবাই সহীহ হয়ে যাবে। জবাইকারীর কিবলামুখী হওয়া সুন্নত। জবাই সহীহ হওয়ার জন্য এটিও শর্ত নয়।

-শরহু মুসলিম,নববী ১৩/১২১তাকমিলা ফাতহুল মুলহিম ৩/৫৬৩বাযলুল মাজহূদ ১৩/১৪;বাদায়েউস সানায়ে ৪/১৮৮মাজমাউল আনহুর ৪/১৫৯আননুতাফ ফিল ফাতাওয়া ১৪৮

মাসিক আলকাউসার