বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ ক্যালিফোর্নিয়ায় তুষারধসের পর ৮ স্কিয়ারের লাশের সন্ধান

জাতীয়

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 প্রকাশিত: ১৪:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ডাসারের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান।

পুলিশ জানায়, দুর্ঘটনায় পড়া ইমরান পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। আর বিআরটিসির বাসটি যাচ্ছিল বরিশাল থেকে ঢাকা।

মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। একটি বা‌সের পিছনের অংশ ধাক্বা খে‌য়ে দুম‌ড়ে মুচ‌ড়ে যায় রাস্তায় থাকা আরেকটি ভ্যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, “ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। তাদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ওসি তরিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। প‌রে হাইও‌য়ে পু‌লিশ গি‌য়ে সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক ক‌রে।