রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

রাজনীতি

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি পেল ইসির নিবন্ধন, প্রতীক ‘রকেট’

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৫২, ৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি পেল ইসির নিবন্ধন, প্রতীক ‘রকেট’

নিবন্ধনের সনদ হাতে বিএমজেপি সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, নির্বাচন ভবন, ঢাকা।

উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)কে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নবনিবন্ধিত এই রাজনৈতিক দলের প্রতীক নির্ধারণ করা হয়েছে 'রকেট'।

বুধবার রাজধানীর নির্বাচন ভবনে বিএমজেপির সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের হাতে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। দলটির নিবন্ধন নম্বর ৫৫।

সুকৃতি কুমার মণ্ডল জানান, ২০১৮ সালে তারা ইসিতে নিবন্ধনের আবেদন করেছিলেন। তবে বিশেষ কিছু কারণে সে সময় নিবন্ধন পাননি।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন আরও কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। এর মধ্যে রয়েছে এবি পার্টি, গণ অধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন।