শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

রাজনীতি

পাবনা-১ আসনে নিজামীপুত্র নাজিবুর রহমান প্রার্থী ঘোষণা

 আপডেট: ০৯:৪৭, ১৩ মার্চ ২০২৫

পাবনা-১ আসনে নিজামীপুত্র নাজিবুর রহমান প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলের সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র নাজিবুর রহমান ওরফে মোমেনের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে সাঁথিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে এক বিশেষ সভায় তাঁর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

প্রার্থিতা ঘোষণা: নাম ঘোষণার পর মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের পর এখানে আমাদের দলের প্রার্থী ছিলেন নাজিবুর রহমান মোমেন। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দমন–পীড়নের কারণে তাঁর পরিবারের কোনো সদস্য দেশে থাকতে পারেননি। ফলে বিগত নির্বাচনে বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল বাসেদ খানকে প্রার্থী করা হয়েছিল। আবারও বিজয় নিশ্চিত করতে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে পুনরায় প্রার্থী করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দলের প্রার্থী হওয়া বা মনোনীত হওয়া প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি দলের সম্মিলিত সিদ্ধান্ত। সারা দেশের জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হলেও পাবনা-১ আসনের প্রার্থী নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। আজকের ঘোষণা সেই অনিশ্চয়তা দূর করেছে।’

নাজিবুর রহমানের পরিচিতি: নাজিবুর রহমান মাওলানা মতিউর রহমান নিজামীর দ্বিতীয় পুত্র। তিনি লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ২০১০ সালে ঢাকা জজ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০১৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৬ সালের ১০ মে রাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তিনি লন্ডনে চলে যান। তবে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি দেশে ফিরে আসেন।

পরিবার: মাওলানা মতিউর রহমানের ছয় সন্তান। বড় ছেলে নাকিবুর রহমান যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দ্বিতীয় সন্তান নাজিবুর রহমানের যমজ ভাই নাঈম খালেদ যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট ভাই নাদিম তালহা তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বড় মেয়ে মহসিনা ফাতেমা মালয়েশিয়ায় এবং ছোট মেয়ে খাদিজা তাহেরা যুক্তরাজ্যে বসবাস করছেন।