সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

রাজনীতি

বিএনপিকে সৌদি বাদশাহর খেজুর উপহার

 প্রকাশিত: ১০:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপিকে সৌদি বাদশাহর খেজুর উপহার

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শীর্ষ নেতৃত্বের জন্য খেজুর উপহার পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। 

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারর্সনের রাজনৈতিক কার্যালয়ে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পাঠানো খেজুর সৌদি দূতাবাস থেকে পৌঁছে দেয়া হয়। সেখানে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন। 

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান. দলের সিনিয়র নেতৃবৃন্দের ১৪৫ কার্টন খেজুর উপহার হিসেবে এসেছে। ঢাকাস্থ সৌদি দুতাবাসের কর্মকর্তারা গুলশান অফিসে এ খেজুর পৌঁছে দিয়ে গেছেন। 

পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় এবারও সৌদি বাদশাহ খেজুর উপহার দিয়েছেন।