শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

রাজনীতি

সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে: আব্দুস সালাম

 প্রকাশিত: ১৫:২১, ৬ জানুয়ারি ২০২৫

সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড.একেএম মাহবুর রহমান, বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। 

প্রধান অতিথি মোহাম্মাদ আব্দুস সালাম আরও বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্যে বিশ্বাস করেন, তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই।