শুক্রবার ২৬ জুন ২০২৬, আষাঢ় ১২ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

রাজনীতি

৪ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশের ঘোষণা

 প্রকাশিত: ১৯:০৯, ২৫ জানুয়ারি ২০২৩

৪ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশের ঘোষণা

আগামী ৪ ফেব্রুয়ারি সারাদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সব রাজবন্দির মুক্তির দাবিতে  বিক্ষোভ সমাবেশে করবে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী সমমনা জোট।

আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

আজ ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যার প্রতিবাদে’ এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।


এদিকে সমাবেশে সভাপতির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি সারাদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচি পালন করা হবে।

এ দেশের মানুষ খেতে পায় না, গ্যাসের দাম প্রতিমাসে বাড়ানো হচ্ছে। চালের দাম সকালে একটা থাকে তো বিকালে আরেকটা হয়। সব ধরনের নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। বিদেশে প্রতিনিয়ত টাকা পাচার হচ্ছে। সেই টাকায় আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি, নেতারা দুবাই, সিংগাপুর, বেগমপাড়া ও মালয়েশিয়া বাড়ি কিনছে। এভাবে দেশ চলতে পারে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচন দিয়েছিলো। এরপরে ২০১৮ সালে আরেকটি নির্বাচন দিয়েছিলো। এই নির্বাচনগুলো হয়নি। তারা বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে একটা ফ্যাসিস্ট গভর্মেন্ট চালাচ্ছে।