শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

ইসলাম

একটি ভিত্তিহীন দুআ ॥ খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার দুআ

 প্রকাশিত: ১৮:৫১, ২২ সেপ্টেম্বর ২০২৫

একটি ভিত্তিহীন দুআ ॥ খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার দুআ

আল্লাহুম্মা হানীয়াম মারীয়া

) اَللّٰهُمَّ هَنِيْئًا مَرِيْئًا(

কোনো কোনো মানুষকে উপরোক্ত বাক্যটিকে খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার দুআ হিসেবে বলতে শোনা যায়। আবার কোনো কোনো মহিলাকে বলতে শোনা যায় এটি তরকারি চাখার দুআ।

এখন উপরোক্ত বাক্যটিকে যে বিষয়ের দুআই বলা হোকÑ এর কোনো ভিত্তি নেই। এটি একেবারেই মনগড়া একটি কথা।

এ দুআটি যে ভিত্তিহীন তা আরেকটি বিষয় থেকেও বোঝা যায়। তা হল

‘খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়া সুন্নত’ এ কথাটিও আমাদের সমাজে অনেকের মাঝে প্রসিদ্ধ আছে আবার একেন্দ্রিক সমাজে কিছু জাল হাদীসও প্রচারিত আছে; যেমন

‘যে ব্যক্তি খাবারের আগে ও পরে লবণ খায়, সে তিন শ ষাটটি রোগ থেকে নিরাপদ থাকে। তার মধ্যে সর্বনিম্ন হল কুষ্ঠ ও ধবল।’

হাফেয সুয়ূতী রাহ. এবং ইবনে ইরাক রাহ. এ বর্ণনাকে জাল বলেছেন। (দ্র. যাইলুল লাআলিল মানসূআহ ১৪২; তানযীহুশ শারীআহ ২/২৬৬)

খাওয়ার শুরু-শেষে লবণ খাওয়ার আরো কিছু বর্ণনা সমাজে প্রচলিত আছে; যার সবগুলোই জাল ও ভিত্তিহীন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য দেখা যেতে পারে ‘এসব হাদীস নয়’, খণ্ড : ১, পৃষ্ঠা : ১২৮-১২৯।

এখন ভেবে দেখুন, খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার বর্ণনাই যেখানে জাল ও বানোয়াট; তাহলে লবণ মুখে দেওয়ার দুআ কোন্ পর্যায়ের বানোয়াট কথা! 

মাসিক আলকাউসার