শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

জাতীয়

গাইবান্ধায় দেড় ঘণ্টায় ৩৫ জনকে কামড়ালো এক কুকুর

 আপডেট: ২১:৩৮, ৪ জুন ২০২২

গাইবান্ধায় দেড় ঘণ্টায় ৩৫ জনকে কামড়ালো এক কুকুর

আজ শুক্রবার সকালে গাইবান্ধা পৌর শহরে পাগলা কুকুরের কামড়ে প্রায় ৩৫ জন আহত হয়েছেন।

এদিকে স্থানীয়রা জানায়, ইদানীং পৌর শহরে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে প্রায় ৩৫ জনকে কামড়িয়েছে একটি কুকুর। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রানী বর্মণ জানান, শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩০-৩৫ জন ব্যক্তিকে জলাতঙ্কের ইনজেকশন, ক্ষতস্থান ড্রেসিংসহ প্রাথমিক চিকিৎসা দিয়েছেন তারা। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি চলে গেছেন বলে জানান তিনি।

জেলা প্রাণিসম্পদ অফিসার মাসুদার রহমান বলেন, কুকুরটি পাগল হয়নি। কুকুরটিকে উত্ত্যক্ত করা হয়েছে। যখনই কোনো মানুষ তাকে উত্ত্যক্ত করে, তখনই সে কামড়াচ্ছে বলে জানান তিনি।