শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

পর্যটন

কিউবায় ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল এয়ার কানাডা

 প্রকাশিত: ১৮:৫১, ৬ জুন ২০২৬

কিউবায় ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল এয়ার কানাডা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা কিউবার ‘রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার’ কথা উল্লেখ করে এয়ার কানাডা শুক্রবার জানিয়েছে যে তারা অনির্দিষ্টকালের জন্য কিউবায় তাদের ফ্লাইট পরিষেবা স্থগিত করছে। 

কানাডার জাতীয় বিমান সংস্থা জানিয়েছে যে ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে গ্রাহকদের আরও নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, তারা ফেব্রুয়ারিতে কিউবাগামী ফ্লাইট নভেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছিল।  

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ট্রিয়লভিত্তিক কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, ‘কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় আমরা দেশটিতে আমাদের সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছি।’

পর্যটন খাতে কানাডার পর্যটকরা কিউবার একটি বড় অংশ হলেও সাম্প্রতিক সময়ে আয় কমে গেছে। 

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন দ্বীপটিতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ও সেখানে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছে।

গত সপ্তাহে কানাডাভিত্তিক ব্লু ডায়মন্ড রিসোর্টস কিউবায় তাদের ৬২টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

জ্বালানি অবরোধের কারণে জানুয়ারি থেকে কিউবা ডিজেল সংকটে ভুগছে, ফলে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে দৈনিক ২২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে ও পানির সংকটও তৈরি হয়েছে।

পরিবহন ব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়ায় দ্বীপটিতে খাদ্য ও ওষুধেরও ঘাটতি দেখা দিয়েছে। ফলে এটি মেক্সিকো ও চীন থেকে আসা সহায়তা চালানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।