মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তীব্র শীতে কিয়েভে আবারও রাশিয়ার হামলা জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ ভোট: বিটিভিতে দলীয় প্রধানের ভাষণ ফিরছে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত, মার্কিন শুল্ক কমে ১৮ শতাংশ হচ্ছে কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট খারিজ শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: চতুর্থ দিনের কর্মবিরতিতে ‘অচল’ চট্টগ্রাম বন্দর পবিত্র শবে বরাত আজ সারোয়ার আলমগীরের নির্বাচনে বাধা নেই খাগড়াছড়ি: ১৭ বছর নিষ্ক্রিয় সমীরণকে ঘিরে ‘বিতর্ক’ টানা ছয় মাস পতনের ধারায় রপ্তানি আয় রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

লাইফস্টাইল

পোড়া স্থানে কেন বরফ দেওয়া উচিত নয়?

 প্রকাশিত: ১৬:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

পোড়া স্থানে কেন বরফ দেওয়া উচিত নয়?

আগুনে পোড়ার ঘটনা ঘটলে অনেকেই তড়িঘড়ি করে বরফ দিতে ছুটে যান। সাধারণ ধারণা হলো, বরফ দিলে ব্যথা ও জ্বালাভাব কমে যাবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এটি বিপজ্জনক ও ক্ষতিকর অভ্যাস। পোড়া স্থানে বরফ দিলে উপকার তো হয়ই না, বরং ত্বকের ক্ষতি আরও বাড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সুস্পষ্টভাবে জানিয়েছে—পোড়া স্থানে ঠান্ডা পানি প্রয়োগ করতে হবে, কখনোই সরাসরি বরফ ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ঠান্ডা ত্বকে আরও ক্ষতি করতে পারে।

কেন বরফ দেওয়া উচিত নয়?

রক্তনালী সংকোচন: বরফের অতিরিক্ত ঠান্ডায় পোড়া স্থানের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এতে আক্রান্ত স্থানে রক্ত প্রবাহ ব্যাহত হয়, ফলে টিস্যু আরও নষ্ট হতে থাকে। এই অবস্থাকে চিকিৎসকেরা বলেন cold-induced injury।

স্নায়ু ক্ষতি: পোড়ার ফলে ত্বকের নিচের স্নায়ুগুলো উন্মুক্ত হয়ে পড়ে। অতিরিক্ত ঠান্ডা প্রয়োগ করলে এসব স্নায়ু আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। সাময়িকভাবে ব্যথা কমে গেলেও স্থায়ীভাবে অনুভূতি হ্রাস পাওয়ার আশঙ্কা থাকে।

ত্বকে ফাটল ও সংক্রমণ: বরফ দিয়ে ঘষলে বা সরাসরি দিলে ত্বকে ফাটল ধরতে পারে, যা ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়।

করণীয় কী?

পোড়া স্থানে প্রাথমিকভাবে পরিষ্কার ও ঠান্ডা (তবে বরফ-ঠান্ডা নয়) পানি প্রয়োগ করাই নিরাপদ ও কার্যকর। এরপর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।