মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তীব্র শীতে কিয়েভে আবারও রাশিয়ার হামলা জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ ভোট: বিটিভিতে দলীয় প্রধানের ভাষণ ফিরছে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত, মার্কিন শুল্ক কমে ১৮ শতাংশ হচ্ছে কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট খারিজ শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: চতুর্থ দিনের কর্মবিরতিতে ‘অচল’ চট্টগ্রাম বন্দর পবিত্র শবে বরাত আজ সারোয়ার আলমগীরের নির্বাচনে বাধা নেই খাগড়াছড়ি: ১৭ বছর নিষ্ক্রিয় সমীরণকে ঘিরে ‘বিতর্ক’ টানা ছয় মাস পতনের ধারায় রপ্তানি আয় রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

শিক্ষা

দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন

 আপডেট: ১৬:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারীকৃত এক পত্রের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাম পরিবর্তিত হওয়া কলেজগুলো হলো, ঢাকার মিরপুরের ‘পল্লবী মহিলা ডিগ্রি কলেজ’-এর নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ জিয়া মহিলা কলেজ’। টাঙ্গাইলের ‘বাসাইল ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘বাসাইল এমদাদ হামিদা কলেজ’ করা হয়েছে।

রাজশাহীর বাগমারার ‘সালেহা-ইমারত ডিগ্রি কলেজ’-এর বর্তমান নাম হবে ‘সাঁকোয়া কলেজ’।

ফেনীর ‘ফুলগাজী মহিলা কলেজ’-এর নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল দপ্তর ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।