শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

লাইফস্টাইল

রসুন রসে নতুন চুল!

 প্রকাশিত: ১০:৩৫, ২ ডিসেম্বর ২০২০

রসুন রসে নতুন চুল!

যাদের মাথাভরা চুল ছিল মাত্র ক’দিন আগেও, আজ দেখা যাচ্ছে চুল পড়ে মাথায় বড় এটা টাক হয়ে গেছে, তাদের মন যে কত খারাপ থাকে এই চুল হারানোর কষ্টে, শুধু তারাই জানেন। চুল কমতে শুরু করার পর অনেক কিছু্ করেও অনেকেই তেমন কোনো ভালো ফল পান না।

আপনিও যদি তাদের দলের হয়ে থাকেন, তবে এবার শেষ চেষ্টা করে দেখুন, নতুন চুল গজাবেই।

আর এই চুল গজানোর সমাধান রয়েছে আমাদের সবার ঘরেই। অবাক হচ্ছেন তো? তবে জেনে রাখুন, বিশেষজ্ঞরা বলছেন, চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়।

প্রতিদিনের রান্নায় ডাল হোক বা মাংস রসুন থাকে কমন মশলা। রসুনের নানা গুণের কথা আমরা জানি, কিন্তু চুল গজানো, তা কী করে!

বিশেষজ্ঞরা বলেন:

·         চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে

·         হাজারো গুণের রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। মাথার ত্বকের ইনফেকশন ও খুশকির সমস্যাও দূর করে

·         রসুনের রসে প্রচুর পরিমাণ অ্যালিসিন থাকে যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে

·         তাদের মতে, তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়।

যেভাবে ব্যবহার করবেন

সপ্তাহে একবার এক টেবিল চামচ রসুনের রস ও আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলুন।

সপ্তাহে দু’বার রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। রাতে লাগিয়ে সম্ভব হলে সকাল পর্যন্ত রেখে ধুয়ে নিন।

টানা একমাস রসুনের রস ব্যবহার করুন, নিজেই মাথায় নতুন চুলের দেখা পাবেন।

অনলাইন নিউজ পোর্টাল