সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

লাইফস্টাইল

মানসিক চাপ কমাতে অনন্য গোলাপ চা

 প্রকাশিত: ১২:৫০, ৪ জানুয়ারি ২০২২

মানসিক চাপ কমাতে অনন্য গোলাপ চা

চলমান জীবনে নানা কারণে আমরা মানসিক চাপে থাকি। না চাইতেও আমরা চাপ এড়াতে পারি না। কিন্তু সবসময় যদি আমরা এমন মানসিক চাপে থাকি, তবে তা আমাদের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। তাই যতটা সম্ভব নিজেকে মানসিক চাপ মুক্ত রাখা জরুরি।
এক্ষেত্রে আপনাকে সহায়তা করবে এক কাপ চা। তবে তা অবশ্যই হতে হবে ভেষজ চা। জানেন কি, ভেষজ চা ইন্দ্রিয়কে উদ্দীপিত করতে পারে এবং কাজকর্মে উৎসাহ তৈরি করে। পাশাপাশি ভেষজ চা মনকে ভালো রাখতে ও ভালো ঘুমেও সহায়তা করে। এছাড়াও মানসিক চাপ মোকাবেলা করার ক্ষেত্রে ভেষজ চা অত্যন্ত উপকারী। কিছু ভেষজ চা মানসিক চাপ উপশম করে শান্ত থাকতে সহায়তা করে। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপকারী চা-গুলো সম্পর্কে—


গোলাপ চা

গোলাপ ফুলের মিষ্টি গন্ধ স্ট্রেস রিলিজ করে এবং মনকে শিথিল করে। তাজা বা শুকনো গোলাপের পাপড়ি ব্যবহার করে গোলাপ চা তৈরি করতে পারেন। ঘুমাতে যাওয়ার আগে গোলাপ চা খেলে মনে একটি শান্ত প্রভাব ফেলে যা ভালো ঘুমাতে সহায়তা করবে।

পুদিনা পাতার চা

পুদিনা পাতার চা আরামদায়ক অনুভূতিগুলোকে পূর্ণ করে। যা শরীরকে প্রশান্ত করতে এবং মনকে শান্ত করতে সহায়তা করে। এই চা হজম প্রক্রিয়া ঠিক রাখে যা ভালো ঘুমাতে সহায়তা করে।

ল্যাভেন্ডার চা

ল্যাভেন্ডার অ্যারোমাথেরাপি এজেন্ট যা উদ্বেগ, হতাশা এবং অবসন্নতা দূর করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই চা নার্ভ শান্ত করতে এবং ভলো ঘুম পেতে সহায়তা করে। এছাড়াও ল্যাভেন্ডার চা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।