সোমবার ০২ মার্চ ২০২৬, ফাল্গুন ১৮ ১৪৩২, ১৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানে হামলার জন্য তদবির করেছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পকে একাধিকবার ফোন নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে খামেনিকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে: পুতিন প্রতিশোধ নেওয়া ইরানের ‘বৈধ অধিকার’: প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা’, ইরানের নাম নেয়নি ঢাকা ভারতের সাথে অনেক ‘লেনদেন’ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির অবস্থান শনাক্ত করে সিআইএ, বোমা ফেলে ইসরায়েল ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি ইরানের ৩০ জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সংবাদমাধ্যম ইরানজুড়ে শোকের ছায়া করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা, নিহত ৯ খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইসলাম

বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা

 প্রকাশিত: ০০:৪২, ২২ এপ্রিল ২০২৫

বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তির জন্য বিয়ের বিকল্প নেই।

আজ দুপুরে ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) কর্তৃক পিতৃহীন ও আর্থিকভাবে অসচ্ছল বর ও কনের গণবিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বিবাহ একটি পবিত্র বন্ধন। বিয়ের মাধ্যমে নতুন পরিবার গড়ে উঠে এবং মানব বংশধারা পৃথিবীতে বিস্তৃতি লাভ করে। পৃথিবীতে যত নবী-রসূল এসেছেন দুয়েকজন ছাড়া সকলেই বিবাহ করেছেন। এটি মানুষের ঈমান ও আমলকে সুসংহত করে।

তিনি বলেন, হাদীসে আছে, যখন কেউ বিয়ে করে সে দ্বীনের অর্ধেকাংশ পূরণ করে, বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে। চরিত্র সংরক্ষিত রাখার জন্য বিয়ে অনন্য ব্যবস্থা। 

ব্যতিক্রমী এই আয়োজনে ৬০ জোড়া নবদম্পতির শুভ বিবাহ দেয়া হয়। এ বিবাহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট পরিবারের উদ্যোগে পাত্র চূড়ান্ত করা হয়। পাত্র-পাত্রীরা তাদের অভিভাবকসহ পিএসসি কনভেনশন হলে উপস্থিত ছিলেন। বিয়ের খুৎবা পাঠ করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালীউল্যাহ।

গত কয়েক বছর ধরে ওয়ামি বাংলাদেশে কন্যাদায়গ্রস্ত পরিবারের বিবাহযোগ্য এতিম-অসহায় মেয়েদের বিবাহ আয়োজনের দায়িত্ব পালন করে আসছে।

এ অনুষ্ঠানে ওয়ামী বাংলাদেশ'র কান্ট্রি ডিরেক্টর ডা. মোহাম্মদ রেদওয়ানুর রহমান, ওয়ামী প্রধান কার্যালয়ের প্রতিনিধি ডা. আইমান ঈসা আল সোলাইমানির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এবং দাতা সংস্থা সিডস অব সাদাকার চেয়ারম্যান আসাদ মিয়ার নেতৃত্বে প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

গণবিবাহ কার্যক্রমে বিয়ের সামগ্রিক আয়োজনের পাশাপাশি প্রতিটি নবদম্পতিকে অলংকার, সাজসজ্জার উপকরণ, পোষাক, আসবাবপত্র, নিত্যব্যবহার্য সরঞ্জাম উপহার হিসেবে দেয়া হয়।