মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের খামেনি হত্যার খবর শুনে ‘মর্মাহত’ বাংলাদেশ প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ২ ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯ যুদ্ধের মধ্যে জেবেল আলী বন্দরে আটকা বিএসসির জাহাজ ‘জয়যাত্রা’ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলা ‘দ্রুত নিষ্পত্তির জন্য’ অন্য আদালতে যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না: লারিজানি ইরান যুদ্ধ: তেলের দামে উত্থান, পুঁজিবাজারে পতন মধ্যপ্রাচ্য সংকট: তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত, গুরুতর আহত ৫ ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

ইসলাম

কসরে সুন্নত নামাজ পড়তে হবে কিনা?

 প্রকাশিত: ২১:১৩, ৬ জানুয়ারি ২০২৫

কসরে সুন্নত নামাজ পড়তে হবে কিনা?

প্রশ্ন: আমি একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে আমাকে দেশের বিভিন্ন জায়গায় সফর করতে হয়। চার রাকাত বিশিষ্ট ফরয নামাযে তো আমি কসর করে থাকি। এখন জানার বিষয় হল, ফরয নামাযের আগ-পরের সুন্নতের ক্ষেত্রে আমার কী করণীয়? এগুলো না পড়লে কি কোনো সমস্যা হবে?

উত্তর: সাধারণ অবস্থার তুলনায় সফর অবস্থায় সুন্নতের হুকুম কিছুটা শিথিল হয়ে যায়। তাই সফর চলা অবস্থায় এবং তাড়াহুড়া, ব্যস্ততা ও ক্লান্তির সময় সুন্নত না পড়ার সুযোগ আছে। বিশেষ করে সহযাত্রীদের অপেক্ষমাণ অবস্থায় সুন্নত না পড়াই উত্তম। তবে মুসাফির যখন কোনো জায়গায় অবস্থান করে এবং স্থীর অবস্থায় থাকে; তার মধ্যে অসুস্থতা বা ক্লান্তি ইত্যাদির ওযর না থাকে, তখন যথাসম্ভব সুন্নতে মুআক্কাদা পড়ে নেওয়াই উত্তম।

তবে ফজরের সুন্নতের হুকুম এর থেকে ভিন্ন। বিশেষ কোনো সমস্যার আশঙ্কা না থাকলে যথাসম্ভব সর্বাবস্থায় তা আদায় করা উচিত। হাদীস শরীফে এসেছে, আয়েশা রা. বলেন—

أَمَّا مَا لَمْ يَدَعْ صَحِيحًا، وَلاَ مَرِيضًا فِي سَفَرٍ، وَلاَ حَضَرٍ غَائِبًا، وَلاَ شَاهِدًا، تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم، فَرَكْعَتَانِ قَبْلَ الْفَجْرِ.

অর্থাৎ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ, অসুস্থ এবং আবাসে ও সফরে কখনো ফজরের আগের দুই রাকাত সুন্নত ছাড়তেন না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩৯৫০)

* >المحيط البرهاني< ২/৩৮৪ : وتكلموا فى الأفضل في السنن، فقيل: هو الترك ترخصا، وقيل: هو الفعل تقربا. وكان الشيخ الإمام الفقيه أبو جعفر رحمه الله تعالى يقول: بالفعل في حالة النزول، والترك فى حالة السير.

* >التجنيس والمزيد< ২/১৭০ : والمختار أنه إن كان حال أمن وقرار يأتي بها.

—আলমাবসূত, সারাখসী ১/২৪৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২০৪; শরহুল মুনইয়া, পৃ. ৫৪৫; আলবাহরুর রায়েক ২/১৩০; আদ্দুররুল মুখতার ২/১৩১

আলকাউসার