সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

ইসলাম

জামাত দাড়িয়ে গেলে ফরজের পরে প্রথম সুন্নত পড়তে হবে না পড়তে হবে না?

 প্রকাশিত: ১১:২৭, ২২ নভেম্বর ২০২২

জামাত দাড়িয়ে গেলে ফরজের পরে প্রথম সুন্নত পড়তে হবে না পড়তে হবে না?

১৩৩৯: প্রশ্ন
যদি কেউ যোহরের নামাজ পড়তে গিয়ে দেখে জামাত দাড়িয়ে গেছে এবং নামাযের আগের সুন্নত পড়তে পারবে না এমতাবস্থায় তাকে কি ফরজের পরে প্রথম সুন্নত পড়তে হবে না পড়তে হবে না? যদি পড়তে হয়, তাহলে সে কি শেষের দুই রাকাত সুন্নতের আগে পড়বে নাকি পরে। বিস্তারিতভাবে দলিল-প্রমাণ সহকারে জানাবেন বলে আশা করি।

উত্তর:
প্রশ্নোক্ত অবস্থায় ঐ ব্যক্তি সুন্নত না পড়েই যোহরের জামাতে শরীক হবে। জামাত শেষে আগে দুই রাকাত সুন্নত পড়বে। এরপর পূর্বের ছুটে যাওয়া চার রাকাত সুন্নত পড়বে। কারণ দুই রাকাত সুন্নতকে ফরযের পর পরই আদায় করা সুন্নত। সুতরাং দুই রাকাতকে যথাসময় আদায় করাই শ্রেয়।

-সুনানে ইবনে মাজা ১/৮০, হেদায়া ১/১৫২; আলবাহরুর রায়েক ২/৭৫; তাবয়ীনুল হাকায়েক ১/১৮৩; ফাতওয়া হিন্দিয়া ১/১১২; শরহুল মুনিয়া ৩৯৯; রদ্দুল মুহতার ২/৫৮