সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

আন্তর্জাতিক

তাইওয়ানের পরিবহনমন্ত্রীর পদত্যাগ ঘোষণা

 প্রকাশিত: ১২:৩৬, ৫ এপ্রিল ২০২১

তাইওয়ানের পরিবহনমন্ত্রীর পদত্যাগ ঘোষণা

তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী লিন চিয়া-লাং। প্রাথমিক উদ্ধার কাজ শেষে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন জানিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। স্থানীয় সময় রবিবার ফেসবুক পোস্টে লিন লিখেছেন, ‘গত কয়েকদিনের সব সমালোচনা আমার গ্রহণ করা উচিত।’

পরিবহনমন্ত্রীর পদত্যাগের ঘোষণার আগে তাইওয়ানের প্রিমিয়ার সু সেং চাংয়ের কার্যালয় জানায়, পদত্যাগের কথা মৌখিকভাবে জানিয়েছেন পরিবহনমন্ত্রী। তবে বিষয়টি সে সময় অস্বীকার করে প্রিমিয়ার বলেছিলেন, উদ্ধার কাজে আগে নজর দেয়া উচিত।

শুক্রবার সকাল ৯টার দিকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েনের একটি টানেলের কাছে সাত দশকে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। প্রায় ৫০০ যাত্রী ও ক্রু নিয়ে ট্রেনটি রেললাইনের ওপর থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তা লাইনচ্যুত হয়। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়।

অনলাইন নিউজ পোর্টাল