বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ঢাকায় ‘ফ্ল্যাট দুর্নীতি’: ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে পরোয়ানা টাকা আত্মসাৎ: বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের ভোট: মন্ত্রী ফখরুল মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

আন্তর্জাতিক

ডব্লিউএইচও’র ম্যাপে ভারত থেকে বিচ্ছিন্ন জুম্মু-কাশ্মির

 প্রকাশিত: ২১:২৬, ১০ জানুয়ারি ২০২১

ডব্লিউএইচও’র ম্যাপে ভারত থেকে বিচ্ছিন্ন জুম্মু-কাশ্মির

ভারতের মূল ভূখণ্ড থেকে জম্মু–কাশ্মির এবং লাদাখকে আলাদা অংশ হিসেবে দেখানোর অভিযোগ উঠল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে। কোন দেশের কোভিড পরিস্থিতি কীরকম, তা বোঝাতে সদ্য একটি ম্যাপ প্রকাশ করেছে ডব্লিউএইচও।

‘‌টাইমস অফ ইন্ডিয়া’র একটি প্রতিবেদনে বলা হচ্ছে, গোটা বিশ্বের যে ম্যাপ ডব্লিউএইচও প্রকাশ করেছে, তাতে ভারতকে গাঢ় নীল রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। কিন্তু সদ্য তৈরি হওয়া দু’‌টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মির এবং লাদাখকে ‌দেখানো হয়েছে ধূসর রঙ দিয়ে। অন্যদিকে ‘‌বিতর্কিত’‌ আকসাই চীনের এলাকাকে চিহ্নিত করা হয়েছে ধূসর রঙের ওপর নীল স্ট্রাইপ দিয়ে। চীনা ভূখণ্ডকে যে নীল রঙে দেখানো হয়েছে, স্ট্রাইপটিও সেই রঙেরই।

ম্যাপটি প্রথম চোখে পড়ে লন্ডনে কর্মরত এক ভারতীয় আইটি কর্মীর। তিনি ম্যাপটি বিভিন্ন হোয়াটস্‌অ্যাপ গ্রুপে শেয়ার করার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। ‘‌টাইমস অফ ইন্ডিয়া’–কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি দেখে হতভম্ব হয়ে গেছি, ‌ডব্লিউএইচও–এর মতো একটি সংস্থা কীভাবে এই কাজ করতে পারে!‌ আমি জানি, ডব্লিউএইচও–কে বিপুল অর্থ অনুদান দেয় চীন। পাকিস্তানও চীনের থেকে ঋণ নিয়ে থাকে। আমার ধারণা, চীনের কথাতেই এই কাজ করেছে ডব্লিউএইচও।’‌

যদিও ডব্লিউএইচও পুরো বিষয়টি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, জাতিসঙ্ঘের নিয়ম মেনেই ওই ম্যাপ তৈরি করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল