২০২৫ সালে এইচএসবিসির নিট আয় কমেছে ১.৮ বিলিয়ন ডলার
কাঠামো সহজ করা ও ব্যয় কমাতে বড় ধরনের পুনর্গঠন কার্যক্রম চালিয়ে যাওয়ায় ২০২৫ সালে এইচএসবিসির নিট আয় কমেছে। ব্যাংকটির নিট আয় ১.৮ বিলিয়ন মার্কিন ডলার কমে বর্তমানে ২১.১ বিলিয়নে দাঁড়িয়েছে। বুধবার এ তথ্য জানানো হয়েছে।
হংকং থেকে এএফপি এ খবর জানিয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গত বছর শেয়ারহোল্ডারদের অনুকূলে মুনাফা ছিল ২১.১ বিলিয়ন ডলার। যদিও আগের বছর তা ছিল ২২.৯ বিলিয়ন। হংকং স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া কর-পূর্ব মুনাফা ২.৪ বিলিয়ন ডলার কমে ২৯.৯ বিলিয়নে নেমে এসেছে।