সোমবার ০৮ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

ব্রেকিং

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক ও পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তামিম হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বিশ্বকাপ ফুটবল: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে সরকারের সায় জেট ফুয়েলের দাম কমল আরেক দফা রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে’তে ৯.৪২% সরকারের ১০০ দিন: সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল শুরু হল বাজেট অধিবেশন এবার ‘ঘুরে দাঁড়ানোর’ পালা: প্রধানমন্ত্রী রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি: রামিসার বাবা রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ঈদুল আজহার সড়কে ৪০২ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

আন্তর্জাতিক

‘৪১ দেশের’ ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার ভাবনা ট্রাম্প প্রশাসনের

 প্রকাশিত: ১৪:০২, ১৫ মার্চ ২০২৫

‘৪১ দেশের’ ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার ভাবনা ট্রাম্প প্রশাসনের

আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তানসহ কয়েক ডজন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নানামাত্রিক বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বিষয়টি সম্বন্ধে অবগত একাধিক সূত্র ও অভ্যন্তরীণ এক নথির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাদের দেখা নথিটিতে তিনটি পৃথক গ্রুপে মোট ৪১টি দেশের নাম আছে।

এর মধ্যে প্রথম গ্রুপে থাকা ১০টি দেশের নাগরিকদের ভিসার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ তালিকাতে আফগানিস্তানের পাশাপাশি আছে ইরান, কিউবা ও উত্তর কোরিয়ার নাম।

দ্বিতীয় গ্রুপে আছে ৫টি দেশ— ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান। এসব দেশের জন্য থাকতে পারে আংশিক নিষেধাজ্ঞা, যার দরুন দেশগুলোর বাসিন্দাদের অভিবাসী ভিসা, ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা পেতে ঝামেলা হবে, তবে কিছু ছাড়ও থাকবে।

শেষ গ্রুপে থাকা ২৬টি দেশের মধ্যে থাকতে পারে বেলারুশ, পাকিস্তান, তুর্কমেনিস্তানের নাম। ‘৬০ দিনের মধ্যে দেশগুলোর সরকার নিরাপত্তা তথ্য সংক্রান্ত ঘাটতি মেটাতে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে’ এসব দেশের নাগরিকদের ভিসায় আংশিক নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করতে পারে ট্রাম্প প্রশাসন।

এ তালিকায় রদবদল হতে পারে, এবং এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ প্রশাসনের শীর্ষ কর্তারা এর অনুমোদন দেননি, বলেছেন নাম প্রকাশে রাজি না হওয়া এক মার্কিন কর্মকর্তা।

নিউ ইয়র্ক টাইমস প্রথম দেশগুলোর এ তালিকা প্রকাশ করে।

ট্রাম্প তার প্রথম মেয়াদেও ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তার ওই পদক্ষেপ অনেক আইনি লড়াই পেরিয়ে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের অনুমোদন পায়।

দ্বিতীয় মেয়াদের শুরুতেই, চলতি বছরের ২০ জানুয়ারি এক নির্বাহী আদেশে ট্রাম্প জাতীয় নিরাপত্তা হুমকি শনাক্তে যুক্তরাষ্ট্রে প্রবেশ ইচ্ছুক সব বিদেশির ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই জোরদারের নির্দেশ দিয়েছিলেন।

ওই নির্দেশে ‘নিরাপত্তা যাচাই-বাছাই সংক্রান্ত পর্যাপ্ত তথ্য পাওয়া যাবে না’ এমন দেশগুলো শনাক্তে করে সেগুলোর মধ্যে কোনগুলোর ওপর পূর্ণাঙ্গ, কোনগুলোর ওপর আংশিক নিষেধাজ্ঞা দেওয়া যায় তার তালিকা ২১ মার্চের মধ্যে জমা দিতে মন্ত্রিসভার একাধিক সদস্যকে বলাও হয়েছিল।

এ দফায় ক্ষমতায় আসার পর রিপাবলিকান ট্রাম্প অভিবাসনবিরোধী একের পর এক কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন।

তার এমন পদক্ষেপের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। ২০২৩ সালের অক্টোবরে দেওয়া এক বক্তৃতায় তিনি গাজা ভূখণ্ড, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং ‘আমাদের নিরাপত্তার জন্য হুমকি যে কারও’ যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকে দেওয়ার অঙ্গীকার করেছিলেন।

এসব বিষয়ে প্রতিক্রিয়া চাইলেও তাৎক্ষণিকভাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে সাড়া পায়নি রয়টার্স।